বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী” অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত আজ সকাল ও বিকাল দুই দফা অভিযানের মাধ্যমে মিরপুর -১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে | ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের দারিজ ব্যাপারী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম ওমান প্রবাসী শরীফের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি খুব ভোরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ ধরছিল। খেলার ছলে তারা চলে যায় পুকুর পাড়ে। সেখানে দাঁড়িয়ে মাছ ধরার সময় হঠাৎ এক শিশু পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়।

বাড়ির লোকজন তাদের না পেয়ে এক পর্যায়ে সন্দেহবশত পুকুরে জাল ফেললে দুই শিশুকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। একই বাড়ির দুই শিশুর এমন মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত। একটি অসতর্কতার কারণে দুটি প্রাণ চলে গেল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102