সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জে নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে —সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিদিন মাঠে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আল মাহমুদ এর কাব্যে ধর্ম, দেশ ও দ্রোহের রূপান্তর শীর্ষক আলোচনা সভা

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আল মাহমুদ এর কাব্যে ধর্ম, দেশ ও দ্রোহের রূপান্তর শীর্ষক আলোচনা সভা ২২ জুলাই ২০২৫ বিআইআইটি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক, গীতিকার, শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর।

কবি জাকির আবু জাফর বলেন, আল মাহমুদ ইসলামকে আধুনিক কবিতায় অসাধারণভাবে প্রয়োগ করেছেন। ইসলামকে আধুনিকভাবে উপস্থাপন করেছেন। ধর্মের বিষয়টি স্বভাবগতভাবে এনেছেন, যা আরোপিত নয়। আল মাহমুদ তাওহীদভিত্তিক সংস্কৃতির লড়াইয়েও ছিলেন।

তিনি আরও বলেন, আল মাহমুদ দেশকে হৃদয়ের সাথে মিশিয়ে ভালোবেসেছেন। ফুল, পাখি, নদী, মাটিকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলেন। তিনি গ্রামের রসদকে কখনো ভুলেনি। ভেতর থেকে উৎসারিত বাণী, দেশকে চিত্রায়িত করেছেন। অন্যদিকে আল মাহমুদের দ্রোহ তুষের আগুনের মতো।

তিনি বলেন, আমাদের প্রয়োজনেই আল মাহমুদকে চর্চায় আনতে হবে। আগামী প্রজন্মের কাছে আল মাহমুদকে তুলে ধরতে হবে। যিনি হাজার বছরের ইতিহাস ও বিশ্বাসকে রূপায়িত করেছেন, তাকে যথাযথভাবে তুলে ধরার মধ্যে রয়েছে বিভেদভুলে এককাতারে দাঁড়ানোর উপায়।

আবদুল কাদের জিলানির পরিচালনায় আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব ও আরবি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. জসিম উদ্দিন। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবি ও সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102