শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বার্ন ইনস্টিটিউটে রক্ত দিতে ২ শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত ঘটনায় গুরুতর দগ্ধ আহতদের জন্য দেশের বৃহত্তম বার্ন ইনস্টিটিউটে রক্তের তীব্র সংকট চলছে। মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে হাজির হন। মগবাজার, বনানী, উত্তরা, বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকা থেকে আসা তারা এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন মগবাজারের হায়দার ও উত্তরা এয়ারপোর্ট এলাকার পিংকি শিকদার।

তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আঁচল বলেন, “এখানে যারা ভর্তি, তারা আমার ভাই-বোনের মতো। আমি এ দেশের মানুষ; তাই সংকটে মানুষের পাশে দাঁড়াতে এসেছি। মানবিকতা কোনো পরিচয়ে বাধা দেয় না।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান ফাহাদ জানান, দগ্ধ রোগীদের প্রতি ২৪ ঘণ্টা পরপর রক্তের প্রয়োজন হয়। ইতোমধ্যে দেশের নানা প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা রক্তদানের জন্য নিবন্ধন করেছেন এবং আজ যারা এসেছেন তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।

বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে, আহত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৬ জন ভর্তি, যেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত সেবায় রক্তদান কার্যক্রম অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

এই মানবিক উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষের সহমর্মিতা ও সমাজে তাদের অবদানকে আরও শক্তিশালী করে তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102