মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও করপোরালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) দুপুর তিনটার দিকে ডিওএইচএসের ৬ নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাড়াটিয়া এক বাসিন্দাকে টার্গেট করে পাঁচজনের একটি দল আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওই ভবনে প্রবেশ করে। লক্ষ্যব্যক্তিকে না পেয়ে তারা ঘরের মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে স্থানীয় এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের পিছু নেয়। ধাওয়া খেয়ে ডাকাত দলের গাড়িটি ডিওএইচএসের প্রবেশমুখে এনডিসি চেকপোস্টে যানজটে আটকে পড়ে। সেখান থেকেই স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করে পুলিশ।

আটককৃতদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আজ (২১ জুলাই) তাদের আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102