শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় উৎসব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫

মাঠে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। রোববার (২০ জুলাই) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা মেসি।

প্রথমে এগিয়ে যায় স্বাগতিক নিউইয়র্ক রেড বুলস। ম্যাচের ১৫ মিনিটে আলেক্সান্ডার হ্যাকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইন্টার মায়ামি।

২৪ মিনিটে মেসির নিখুঁত পাসে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা। মিনিট দুয়েক পরেই মেসির ক্রস থেকে বল পেয়ে তা জালে পাঠান তেলাসকো সেগোভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

বয়স ৩৮ পেরোলেও গোলের ক্ষুধা এখনও অটুট সুয়ারেজেরও। শেষ মুহূর্তে গোল করে দলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

মেসির এই ম্যাচে জোড়া গোলের ফলে এটি তার শেষ ছয় ম্যাচে পঞ্চমবার জোড়া গোল। তার এই দুর্দান্ত ফর্মে স্বপ্নের মত ছুটছে ইন্টার মায়ামি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102