মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

অফিস সময় মানছেন না মেট্রো রেলের কর্মকর্তা-কর্মচারীরা, নোটিশ জারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর প্রকল্পগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নির্ধারিত অফিস সময়ে উপস্থিত হচ্ছেন না। আবার কেউ বিনা অনুমতিতে সময়ের আগেই অফিস ত্যাগ করছেন। বিষয়টি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে এসেছে।

এর পরেই বুধবার (১৬ জুলাই) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং এর আওতাধীন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের কেউ কেউ যথাসময়ে অফিসে উপস্থিত হন না। আবার অফিস সময়ের পূর্বেই কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিস ত্যাগ করেন। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর পরিপন্থি।’

ওই নোটিশে আরো বলা হয়েছে, ‘সকাল ৯টার মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ এবং তা নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পরীক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102