বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

লক্ষ্মীপুরে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় মাহবুব আলম শিপুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শিপুল কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে পুলিশ শিপুলকে গ্রেপ্তার করে। এর আগে বিকেলে কিশোরীর চাচা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

শিপুল কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মো. বাচ্চুর ছেলে।

এজাহার সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী ও মামলার বাদী কমলনগর উপজেলার চরফলকন গ্রামের বাসিন্দা। তারা লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। মেয়েটি ছোট থাকতেই তার বাবা মারা যায়। তার মাও তাকে ছেড়ে চলে গেছে। এতে চাচা-চাচির কাছে সে বড় হয়। কথা বলতে পারে না, কানেও শোনে না সে। শিপুলও একই এলাকায় বসবাস করে। সেই সূত্রে রাস্তাঘাটে দেখলে ইশারায় শিপুল তাকে প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করত। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে তিনি উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

এক পর্যায়ে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপুল তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ৪ মাস ধরে ইচ্ছের বিরুদ্ধে সে শারীরিক সম্পর্ক করে আসছে। কিশোরীর চাচা-চাচি চাকরিজীবী হওয়ায় দিনে তারা বাড়িতে থাকেন না। দিনের বেলায় শিপুলের যাতায়াত ছিল। এজন্য বিষয়টি তারা আঁচ করতে পারেননি।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে কিশোরীর চাচা-চাচি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পরপরই শিপুল ঘরে ঢুকে। একপর্যায়ে জোরপূর্বক কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এর মধ্যেই জরুরি কাজে চাচি ফের বাসায় আসে। তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে শিপুল পালিয়ে যায়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ঘটনাটি লোকজন আমাকে জানিয়েছে। কমলনগরে খোঁজ নিচ্ছি, এ নামে আর অন্য কোনো নেতা আছে কিনা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইশারায় স্বর্ণালংকার দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102