শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভালো খেলেও জয় হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীনের দাজহুতে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজ মঙ্গলবার (৮ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৬-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। যদিও ফলাফল হার, তবে পুরো ম্যাচজুড়েই লড়াকু মানসিকতা দেখিয়েছে লাল-সবুজের তরুণরা।

বাংলাদেশের পক্ষে দীন ইসলাম একটি এবং ইসমাইল হোসেন দুটি গোল করেন। ম্যাচের প্রথমার্ধ ছিল রীতিমতো রোমাঞ্চকর। দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ ব্যবধানে পিছিয়ে থেকেও সমতা ফেরায় বাংলাদেশ। হাফটাইমে স্কোরলাইন ছিল ৩-৩ গোলে সমতা।

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করে। তবে পাকিস্তান এই কোয়ার্টারে একটি গোল দিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায়। শেষ কোয়ার্টারে পাকিস্তান আরও দুটি গোল করে ব্যবধান ৬-৩ করায় ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

বিশ্ব হকির এক সময়ের পরাশক্তি পাকিস্তান, যারা একসময় এশিয়ান হকিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সেই দাপট কমেছে, তবুও বয়সভিত্তিক বা সিনিয়র পর্যায়ে বাংলাদেশ সাধারণত এমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। আজ মঙ্গলবারের ম্যাচে সেই চিত্র বদলানোর আভাস পাওয়া গেল।

আর এই হারেও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তবে গ্রুপ পর্বে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান এখনো নির্ধারিত হয়নি। পাকিস্তান যদি চীনকে হারায়, তবে পাকিস্তান হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্সআপ। সে ক্ষেত্রে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে জাপান।

বাংলাদেশের তরুণদের এই লড়াই ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। সেমিফাইনালেও এমন পারফরম্যান্স অব্যাহত রাখতে পারলে ইতিহাস গড়া অসম্ভব কিছু নয়।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102