শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

ইরাকে গুহায় অনুসন্ধানের সময় ৮ তুর্কি সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ জুলাই, ২০২৫
উত্তর ইরাকের একটি গুহায় অভিযান চালাতে গিয়ে মিথেন গ্যাসের সংস্পর্শে এসে আটজন তুর্কি সেনার মৃত্যু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, গ্যাসের সংস্পর্শে আসায় আরো ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার এ ঘটনা ঘটে।সেনারা নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে এক সামরিক অভিযানে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ খুঁজছিলেন।এদিকে, তুরস্কের প্রো-কুর্দিশ ডেমোক্রেটিক ইকুয়ালিটি পার্টি (ডিইএম) সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। আলোচনায় পিকেকে-এর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।ডিইএম পার্টি জানিয়েছে, রবিবার তারা কারাগারে বন্দি পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে দেখা করেছে।এক বিবৃতিতে দলটি বলেছে, ‘ওজালান আমাদের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন এবং এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।’উল্লেখ্য, দীর্ঘ চার দশক ধরে তুরস্কের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িত থাকা পিকেকে গত মে মাসে তাদের সশস্ত্র সংগ্রাম বন্ধের সিদ্ধান্ত নেয়। দলটি শিগগিরই অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে বলে সূত্র জানিয়েছে। এরদোয়ান সোমবার ডিইএম নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।বৈঠকে পিকেকে-এর নিরস্ত্রীকরণ ও শান্তি আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে।উল্লেখ্য, ১৯৮৪ সালে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে-এর সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এই দীর্ঘ সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং দেশটির অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102