বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

কাফন পরে কুষ্টিয়ায় বিএনপি অফিস ঘেরাও

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কুষ্টিয়া পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে কারচুপির অভিযোগ এনে ও নানা দাবিতে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে ৩ ঘন্টা এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কাফনের কাপড় পরে ও বিভিন্ন শ্লোগান সম্মিলিত প্লাকার্ড হাতে শতশত নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেন।

নেতাকর্মীরা, পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে কারচুপির নির্বাচন বাতিলসহ জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানা হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, গত ২৭ জুন পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ আনেন পরাজিত প্রার্থীরা। এর পর থেকেই শহর জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় প্রকাশ্য বিভেদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102