শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নীলার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক (স্থগিত) সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য নীলা ইসরাফিল। বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগপত্রটি প্রকাশ করেন। একইসঙ্গে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন, ২০২৪ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক, মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

তখন এনসিপির নেতা সরোয়ার তুষার তাকে সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ালেও, পরবর্তীতে সেই সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিকভাবে ব্যবহার করেন।

নীলা ইসরাফিল অভিযোগ করেন, তুষার প্রায়ই রাতের বেলা ফোন করে বলতেন— ‘রাজনীতি নয়, তোমার কণ্ঠে স্লোগান ভালো লাগে’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’- এসব মন্তব্য আমাকে অপমানিত ও অস্বস্তিতে ফেলেছে।

তিনি আরও বলেন, আমি বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছি। কিন্তু তিনি বারবার ব্যক্তিগত আলাপে টানতেন, ছবি চাইতেন, ভিডিও কলে কথা বলতে চাইতেন।

একটি ঘটনায় তিনি অভিযোগ করেন, তুষার বলেন- ‘তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড’। একজন রাজনৈতিক নেতার মুখে এ ধরনের মিথ্যা তথ্য দেওয়া দায়িত্বজ্ঞানহীনতা এবং এটি আমার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

অভিযোগপত্রে নীলা ইসরাফিল একটি স্বাধীন, নারীবান্ধব এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্বচ্ছ ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করার দাবি জানান।

এ বিষয়ে এখনো সরোয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকেও আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান এখনো জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102