রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

বিএনপি চাইলে হবে, না চাইলে হবে না এটা অযৌক্তিক: ইসলামী আন্দোলন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনিবার্যভাবে প্রতিনিধিত্বের অনুপাত (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, না চাইলে হবে না—এ ধরনের বক্তব্য অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয়। ইসলামী আন্দোলন শুরু থেকেই পিআর পদ্ধতির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং বর্তমানে দেশের অধিকাংশ রাজনৈতিক দলও এ প্রক্রিয়ার পক্ষে রয়েছে।

আজ শুক্রবার (২০শে জুন,২০২৫) ঢাকার উত্তরাঞ্চলের ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য আয়োজিত তৃণমূল নেতাদের মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি যদি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক পরিবেশ চায়, তাহলে কেন তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে তা বোধগম্য নয়।

মাওলানা মাসউদ বলেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থী ভোটারদের মন জয় করার প্রস্তুতি শুরু হয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রতি সতর্ক থাকতে হবে।

তিনি আরও জানান, আগামী ২৮ জুন ঐতিহাসিক সৌহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দেশের সংস্কার, বিচার ও নির্বাচনী ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ কামনা করেন তিনি।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, এড. মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মফতী আব্দুল কুদ্দুস রশিদী, মুফতী আরমান হোসাইন, আলহাজ গোলাম মোস্তফা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102