শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

উত্তরা জোনে এনসিপির দায়িত্বে মাশকুর রাতুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর শাখায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার দলটি এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করে। ঘোষিত ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ শিশির।

ঢাকা মহানগর উত্তরকে ৬টি জোনে ভাগ করে সাংগঠনিক কাঠামো সাজিয়েছে এনসিপি। এর মধ্যে উত্তরা জোনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাশকুর রাতুলকে।

রাজনৈতিক অঙ্গনে এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় মাশকুর রাতুল ছাত্রজীবনে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক আন্দোলনেও ছিলেন উল্লেখযোগ্য ভূমিকার অধিকারী। রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জুলাই আন্দোলন এবং সাম্প্রতিক একদফা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102