মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনার গণহত্যার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (১ জুন) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এই কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

শনিবার (৩১ মে) বিকেলে গাজী এম এইচ তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনালে আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে। ট্রাইব্যুনাল অনুমতি দিলে বিটিভি সরাসরি সম্প্রচার করবে শুনানি।

গত ১২ মে, তদন্ত সংস্থার কর্মকর্তারা জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার শুনানি পরিচালনা করছে। তদন্ত সম্পন্নের জন্য গত বছরের ডিসেম্বরে ট্রাইব্যুনাল দুটি মামলায় দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার জন্য শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলা চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার বিচার কাজ, উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এসান্স এর বিচারের দৃশ্যও সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম। বিশ্বের অন্তত ২১টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় বিচারকাজ সরাসরি সম্প্রচার করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102