বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

কোরআন থেকে শিক্ষা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৯ মে, ২০২৫
‘মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাত এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদের বলা হবে, তারা কোথায়, তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? অতঃপর তাদের এবং পথভ্রষ্টদের জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে এবং ইবলিসের বাহিনীর সবাইকেও। তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ! আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম, যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম।  দুষ্কৃতকারীরাই আমাদের বিভ্রান্ত করেছিল।পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই।’ (সুরা আশ-শুআরা, আয়াত : ৯০-১০১)আয়াতগুলোতে পরকালে জাহান্নামিদের অসহায়ত্ব তুলে ধরা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আয়াত দ্বারা প্রমাণ হয় জান্নাত-জাহান্নাম সৃষ্টি করা হয়েছে এবং তা আপন বৈশিষ্ট্যে বিদ্যমান।

২. পরকালে জাহান্নাম থেকে একটি গর্দান উত্থিত হবে এবং বিকট শব্দ ও ভয়ংকর অবয়ব দ্বারা জাহান্নামিদের ভয় দেখাবে।

৪. আল্লাহর হুকুম তথা শরিয়তের বিধানাবলির চেয়ে কারো হুকুমকে বড় মনে করা গুরুতর গুনাহের কাজ।

৫. কিয়ামতের দিন অবিশ্বাসীদের জন্য কোনো সুপারিশকারী বা বন্ধু থাকবে না।

(তাফসিরে ইবনে কাসির : ৮/২৯০)

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102