বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী” অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত আজ সকাল ও বিকাল দুই দফা অভিযানের মাধ্যমে মিরপুর -১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে | ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

নদী-নদ থেকে বৃদ্ধা ও কৃষকের লাশ উদ্ধার

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

চট্টগ্রামের রাউজানে এবং কুড়িগ্রামের রাজিবপুরে মঙ্গলবার (২৯ নভেম্বর) নদী ও নদ থেকে অজ্ঞাত ৬০ বছরের বৃদ্ধা এবং এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

মৃত কৃষক সলিম উদ্দিন (৫০) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের মৃত করিমের ছেলে।

রাউজানের পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ বাবুল আজাদ বলেন, বিকাল ৫টার দিকে স্থানীয় একজন ব্যক্তি ৯৯৯ ফোন করে জানান হালদায় একটি লাশ ভাসছে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। উদ্ধারকৃত লাশটি একজন বয়স্ক নারীর। যার আনুমানিক বয়স ৬০ বছর।  লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হবে।

rajibpur(kurigram)১ছবি: ইত্তেফাক

এদিকে কুড়িগ্রামের রাজিবপুরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানায়, সকালে নদীর চরে ধানের চারা লাগাতে যায়। এরপর বাড়ির দিকে রওনা দিয়ে রাজিবপুর নৌঘাটের পশ্চিম পাড়ে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করে, পরি নিজেই সাঁতরে নদীর পার হওয়ার চেষ্টা করে।  একপর্যায়ে নদীতে ডুবে যায়।

রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু হানিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকটিকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাই। স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে তল্লাশি করে খুঁজে না পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তাদের নিয়ে লাশ উদ্ধার করি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102