মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ভারতীয় এক নাগরিকও গুলিবিদ্ধ হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (৪ই মে,২০২৫) উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে। 

নিহত কিশোর ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে সাকিব (১৭)। আর গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক সুজন বর্মণ (৩৫)। তথ্যটি নিশ্চিত করেছেন কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম ও  (ওসি) আব্দুল কাদেরের সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুজন ও সাকিব গুলিবিদ্ধ হয়। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102