রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জে নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে —সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিদিন মাঠে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দুঃশাসনের বিরুদ্ধে দুঃসাহসী যৌবনের আহ্বানে যুবকরা ঝাঁপিয়ে পড়েছিলো বলেই ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন স্বদেশ পেয়েছি। আবার এ যুবকরাই ২৪ এর গণঅভ্যুত্থান রচনা করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। যুবকরা বারবার প্রমাণ করেছে সাহসী যৌবনই সুন্দর আগামী।

জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার (০১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এখন সময় উন্নয়ন ও উৎপাদনের- উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুকদের দেশপ্রেম, আন্তরিকতা ও সাহসিকতার সাথে কাজ করতে হবে।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, মাদক। জুয়া। বাল্যবিবাহ। যৌতুক।
এ চারটি শব্দ আজ লালমনিরহাটের প্রতিটি ঘরে এক নীরব আতঙ্কের নাম। ভাঙছে পরিবার। থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ। হারিয়ে যাচ্ছে স্বপ্ন।

এ যখন বাস্তবতা। চুপ থাকার সময় শেষ। এবার যাত্রা প্রতিরোধের। আসুন।
সামিল হোন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102