পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি। কমিটির কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
উল্লেখ্য, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের স্থলাভিষিক্ত হলেন এস এম জাহাঙ্গীর হোসেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন:
সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মোঃ নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মোঃ আবুল কালাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মোঃ নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।
যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কয়ছর আহমেদ, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সাকিলা ফারজানা, মাদারীপুর-১ আসনের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা।
পার্লামেন্ট মেম্বার্স ক্লাব জাতীয় সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ক্লাবের মাধ্যমে দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের মধ্যে মতবিনিময়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা, পুনর্মিলনী এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে।
সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং আন্তরিক যোগাযোগ জোরদার করাই পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের মূল লক্ষ্য।