শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রাথমিক শাখার গভর্নিং বডির সভাপতি হলেন অপু শিকদার নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ: ১১ দিনেও অধরা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় মা-বাবা শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চটকদার প্রতিশ্রুতির আড়ালে এমএলএম প্রতারণা: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ মার্কিন অবরোধ ভেঙে এগোচ্ছে ইরান, দাবি নৌবাহিনী প্রধানের ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

উত্তরার দিয়াবাড়ীতে পুলিশের অভিযান, বিয়ার-ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অফিসার ইনচার্জ, তুরাগ থানা, ডিএমপি, ঢাকা-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ফয়সাল ও সঙ্গীয় অফিসার-ফোর্স ১৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:১৫ ঘটিকার সময় তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে সাউদান অটোমোবাইলসের সামনে পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে অভিযান পরিচালনা করেন।

এ সময় বর্ণিত ১-৪নং আসামি মোঃ রিদয় মির্জা (২৯), মোঃ রতন মিয়া (৩০), মোসাঃ কুহিনুর বেগম (৩৫) ও মোছাঃ স্বপ্না বেগম (৩২)-কে মাদকদ্রব্য বিয়ার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করার সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের হেফাজত হতে ১৪৯ ক্যান KUMPEL ULTRA Strong Beer, ৬,১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৭৪,৫০০/- টাকা, ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ২,৩১,৮০০/- টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ৭৫,০০০/- টাকাসহ সর্বমোট আনুমানিক মূল্য ৩,৮১,৩০০/- (তিন লক্ষ একাশি হাজার তিনশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ১৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:৪০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাঁদের সহযোগী পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার নাম প্রকাশ করেন। গ্রেফতারকৃত আসামিরাসহ পলাতক আসামি পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত চার আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ)/২৯ (গ)/১৯(ক) ধারার নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102