সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ্রহ, তিন জেলায় পাইলট প্রকল্প-খাদ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টার বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করছেন: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান হাসপাতালে অসুস্থ বৃদ্ধার পাশে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী, দিলেন চিকিৎসার আর্থিক সহায়তা ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ

আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আইপিইউ সম্মেলন-২০২৬-এ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর আইপিউ এর এশিয়া-প‍্যাসিফিক অঞ্চলের ৩৭ টি দেশের চেয়ারম‍্যান পদ লাভ ও নারী সংসদ সদস‍্য ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরীর আইপিইউর নির্বাহী কমিটির সদস্য হিসেবে ভোটে মঙ্গলিয়াকে হারিয়ে নির্বাচিত হওয়া এবং সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের কল‍্যাণে গৃহীত বিশেষ কিছু উদ্যোগ নিয়ে C Plus TV কে ১০ অক্টোবর সম্মেলন চলাকালীন একটি একান্ত সাক্ষাৎকার প্রদান করেছেন্য চট্টগ্রামের কৃতি সন্তান সাঈদ আল নোমান এমপি।

C-Plus টিভিকে জনাব সাঈদ আল নোমান জানান প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বর্তমানে বিদ‍্যমান সমস‍্যগুলো নিরসনে সম্মেলনের সাইড লাইন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের সংসদ (ফেডারেল ন্যাশনাল কাউন্সিল)-এর প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. রশিদ আল নুয়াইমির সাথে একান্তে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম , জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব‍্যারিষ্টার জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান বৈঠকে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকারে সংসদ সদস্য সাঈদ আল নোমান আরো জানান বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ভিসা নবায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা সমাধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মিছিল করে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও দেশের মানুষের ওপর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ২৪ এর আন্দোলনের সময় সেই দেশে আটক হওয়া শতাধিক বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ায় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

ড. রশিদ আল নুয়াইমির সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস‍্যা সমাধানকল্পে জনাব সাঈদ আল নোমান, এমপির গত দুই থেকে তিন মাস ধরে চালিয়ে যাওয়া উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার ফল। এক প্রশ্নের জবাবে জনাব সাঈদ আল নোমান বলেন চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল প্রবাসী শ্রমিকদের সকল প্রাপ্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকবেন। তিনি প্রবাসী একজন শ্রমিককে একজন ব‍্যক্তি হিসেবে না দেখে বরং একটি বর্ধিত বাংলাদেশী পরিবার, সমাজ এমনকি পুরো বাংলাদেশ হিসেবে বিবেচনা করেন। কারণ তার প্রেরিত রেমিট্যান্স গোটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশ্লেষকদের মতে আরব আমিরাতের প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে সংসদ সদস্য সাঈদ আল নোমানের এই উদ্যোগ বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102