সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ্রহ, তিন জেলায় পাইলট প্রকল্প-খাদ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টার বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করছেন: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান হাসপাতালে অসুস্থ বৃদ্ধার পাশে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী, দিলেন চিকিৎসার আর্থিক সহায়তা ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আজ দিনব্যাপী আর্ট ক্যাম্প ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’-অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র‍্যাটেজি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বাঙালি জাতি একটি সংগ্রামী জাতি। মহান মুক্তিযুদ্ধ, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে এ দেশের মানুষ আত্মত্যাগ করেছে এবং রক্ত দিয়েছে। অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এ জাতির দীর্ঘ ইতিহাস রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীসহ আন্দোলনে আত্মত্যাগকারী সকলের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি এই ইতিহাস সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আর্ট ক্যাম্পে প্রদর্শিত বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে কথা বলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সৃজনশীল চিত্রশিল্পীরা দিনব্যাপী এ আর্ট ক্যাম্পে অংশ নেন।তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, ছাত্র-জনতার সংগ্রাম, আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102