সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১, ইটের আঘাতে আহত ওসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে আটক করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম আহত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) রাতে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রবিবার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন।

একপর্যায়ে জাকির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে।
এসময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একটি ইটের টুকরো ওসি মাহাবুব আলমের মাথায় লাগলে তিনি আহত হন।

পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।
ওসি মাহাবুব আলম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইটের আঘাতে আমি মাথায় কিছুটা আহত হয়েছি। শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102