বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড এর রাস্তা-ঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, খেলাধুলার পরিবেশের উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী।

তিনি বলেন, একটি পরিকল্পিত ও নাগরিকবান্ধব এলাকা গড়ে তুলতে রাস্তা-ঘাটের উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা সহজ ও কার্যকর করার ওপর গুরুত্ব দিতে চান তিনি।

হাজী মোঃ চান মিয়া বেপারী বলেন, এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা ও ভোগান্তি চিহ্নিত করে জনসাধারণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করাই তাঁর প্রধান লক্ষ্য।

আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102