রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে চার বছরের দীর্ঘ চুক্তি হলেও ক্লাবের আকাশি-নীল জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সাকুল্যে মাত্র এক ম্যাচ। তাতে অবশ্য আটকে থাকেনি তার ফুটবল সফর।

সিটিজেনদের চুক্তিভুক্ত হওয়ার পর জার্মানি ও স্পেনের ক্লাবে ধারের মেয়াদ কাটিয়ে এবার পর্তুগালে পাড়ি জমালেন ক্লাউদিও এচেভেরি। ধারে খেলার নতুন চুক্তিতে এই পর্তুগিজ পরাশক্তি বেনফিকায় যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।
চুক্তির আনুষ্ঠানিকতা সারতে ইতোমধ্যে লিসবনে পা রেখেছেন এচেভেরি। পর্তুগিজ ক্লাবে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন সিটির দুই বড় তারকা রুবেন দিয়াজ ও বার্নার্দো সিলভা।

এই সাবেক দুই বেনফিকা তারকার পরামর্শেই ক্লাবে নাম লেখাতে উদ্বুদ্ধ হয়েছেন এচেভেরি। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র দেওয়া তথ্য অনুযায়ী, তরুণ এই প্রতিভাকে পরবর্তীতে পুরোপুরি কিনে নেওয়ার (বাইআউট) পথও খোলা রেখেছে পর্তুগিজ ক্লাবটি।
২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ম্যানসিটিতে পা রেখেছিলেন এচেভেরি। তবে ইতিহাদ স্টেডিয়ামের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জায়গা না পেয়ে ধারে খেলতে যান বেয়ার লেভারকুসেন ও জিরোনা এফসিতে।

কিন্তু তিন ক্লাবের কোথাও একাদশে নিয়মিত সুযোগ মেলেনি তার। এবার অবশ্য বেনফিকার মার্কো সিলভার ট্যাকটিক্যাল ছকে বড় ভূমিকা পেতে পারেন এই উদীয়মান তারকা। গুঞ্জন চলছে, ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হচ্ছে তার গায়ে।
২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষ গোলদাতা (৫ গোল, ৩ অ্যাসিস্ট) হয়ে বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছিলেন এচেভেরি। এরপর একই বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এক স্মরণীয় হ্যাটট্রিক করে পান আকাশছোঁয়া খ্যাতি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102