শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খাগড়াছড়িতে আকস্মিক বন্যা, পানিবন্দি বহু পরিবার নিকুঞ্জ থেকে জাহিদ ইকবাল চত্বর: জনস্বাস্থ্য সুরক্ষায় ১২ দিনের নতুন লড়াই বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান কাণ্ডে শাস্তি পেলেন মেসি ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি? স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে বাংলাদেশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর গল্প, প্রতিমন্ত্রী শামীম কায়সার রাজপুত্র জেরির মন্ত্রিত্বে আনন্দিত বান্দরবানবাসী

স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সরকারের নতুন মন্ত্রিপরিষদ সদস্যগণ আজ (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ঢাকায় ফিরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তারা ঢাকায় ফিরবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সুরা ফাতেহা পাঠ করবেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102