শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

‘মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নাই’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কর্নেল (অব.) অলি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শুভেচ্ছা জানান এবং দেশের মঙ্গলের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দীর্ঘদিনের কর্মজীবন একসঙ্গে কেটেছে। আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

নিজের নির্বাচনী মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘আমাকে যারা সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সংস্থার পরিচালিত জরিপে জনগণ আমাকে ৬৮ থেকে ৭০ শতাংশ ভোট দিয়েছে। পক্ষান্তরে, মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১ শতাংশ ভোট দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ তাদের মতামত অত্যন্ত পরিষ্কারভাবে প্রকাশ করেছে।’

রাষ্ট্রপতির পদ ও বর্তমান ক্ষমতার কাঠামো নিয়ে মন্তব্য করে অলি আহমদ আরও বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। বর্তমানে বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সাংবিধানিক সুযোগ নেই। আমরা আশা করি, আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আসবে।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102