শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যশোরে মর্মান্তিক ঘটনা, পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর বাংলাদেশের চাপে ‘নার্ভাস’ অস্ট্রেলিয়া, সতর্কবার্তা পন্টিংয়ের ২৫০ দিন ধরে সাগরে মার্কিন রণতরী, খাবার সংকট ও মানসিক চাপে নাবিকরা তারেক রহমানের কাছে ক্ষোভ ও হতাশা প্রকাশ তৃণমূল নেতাদের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যুক্ত হচ্ছে অজুর স্থান বড় লিডে ডারউইন টেস্টের নাটাই বাংলাদেশের হাতে সুরা ইয়াসিনে কাঠমিস্ত্রির ঈমানজাগানিয়া বিবরণ শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী সিগন্যাল মানছে না নাম্বার প্লেটহীন যান, এআই সুফল ব্যাহত কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা করে আহত করার অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই সচেতনতা র‍্যালি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনসিসি হেডকোয়ার্টার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় ক্যাডেটরা ক্যাম্পাসের ভেতরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।

সচেতনতামূলক এই র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট, সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির অফিস স্টাফরা অংশগ্রহণ করেন।
এ ছাড়া ঢাকা কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেটরা ব্যান্ড পার্টিসহ এই কর্মসূচিতে অংশ নিয়ে র‍্যালিটিকে প্রাণবন্ত করে তোলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102