বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে ২০ ঘণ্টা পেরিয়েও পদ্মায় মেলেনি বাবা-ছেলের সন্ধান বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কালিমুল্লাহ ইকবালক:
গাজীপুরের টঙ্গী স্টেডিয়ামের সামনে স্থাপিত ময়লার ভাগার অপসারণ এবং এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর গাজীপুর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জনবহুল ও ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার থাকায় পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আ. রহমান, দৈনিক সংগ্রামের সহ-সম্পাদক আবুল হোসেন এবং মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর এবিএম সাইফুল্লাহ, সেক্রেটারি মাসুদ আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। কর্মসূচিটি সঞ্চালনা করেন ৫৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মোক্তার হোসেন মুন্সী।
বক্তারা অবিলম্বে স্টেডিয়ামের সামনে থেকে ময়লার ভাগার অপসারণ এবং আধুনিক, পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102