শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক রাজধানীর উত্তরায় সাংবাদিকের ওপর মাদক বিক্রেতাদের হামলা, টাকা ও গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার : পিবিআই ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার

খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন বয়রা আন্দির ঘাট এলাকায় ফাতেমা আক্তার তিন্নি (১৭) নামে এক তরুণী রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিটি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আহত তিন্নি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বাসা থেকে বের হয়ে গলির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার ডান পায়ের উরুতে গুলি লাগে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, এটি ইয়ারগানের গুলি হতে পারে। তবে রোববার অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণের পর সেটি কী ধরনের গুলি, তা নিশ্চিত হওয়া যাবে।

আহত তিন্নি জানান, শনিবার সন্ধ্যায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শব্দ শুনে ডান পায়ের উরুতে তীব্র জ্বালাপোড়া অনুভব করেন। পরে বুঝতে পারেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। কোথা থেকে গুলি ছোড়া হয়েছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102