বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে–বাসমতি চাল, ফুসকা, চকলেট, গরু, পটকা, শাড়ি, তেল, ইমামী সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও মোটর সাইকেল। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছ।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খাড়েরা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাচার হয়ে আসার সময় ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102