শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড’-বিতরণ কার্যক্রমে সমাজসেবা অধিদপ্তরের অধীনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী গাজী নজরুলের বিরুদ্ধে স্পিকার-ইসিকে জামায়াতের চিঠি বাংলাদেশের গার্মেন্টস খাতে স্বচ্ছতা ও টেকসই উন্নয়নে জিআরআই-বিজিএমইএ চুক্তি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে

ফ্যামিলি কার্ড’-বিতরণ কার্যক্রমে সমাজসেবা অধিদপ্তরের অধীনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে।

আগামী ১ আগস্ট থেকে টানা ৪৫ দিনব্যাপী আমাদের ঢাকা-১৮ আসনসহ অন্যান্য এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রমের জন্য আমাদের এলাকায় প্রায় ৩০০ জন তথ্য সংগ্রহকারী এবং ৩০ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।

তথ্য সংগ্রহকারী পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এবং সুপারভাইজার পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান।

পারিশ্রমিক কাজের পরিমাণ ও কর্মদক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে। দায়িত্ব যথাযথভাবে পালন করলে তথ্য সংগ্রহকারী পদে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং সুপারভাইজার পদে লক্ষাধিক টাকা পর্যন্ত পারিশ্রমিক অর্জনের সুযোগ রয়েছে।

আবেদনপত্র দাখিলের স্থান ও সময়:

২৫/০৭/২০২৬ খ্রি. ও ২৬/০৭/২০২৬ খ্রি. অফিস চলাকালীন সময়ে (বিকাল ৪:০০টা পর্যন্ত) আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেল, নাবিস্কো, তিব্বতের মোড়, কক্ষ নং-৪০২, তেজগাঁও, ঢাকা ঠিকানায় সরাসরি জমা দিতে হবে।

আবেদন ফরমের লিংক:
www.dss.tejgaoncircle.dhaka.gov.bd

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান:

তারিখ: ২৭/০৭/২০২৬ খ্রি.
সময়: সকাল ১১:০০টা।
স্থান: সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেল, নাবিস্কো, তিব্বতের মোড়, তেজগাঁও, ঢাকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102