শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লুটেরা পুঁজি নয়, দেশীয় শিল্পের বিকাশেই অর্থনৈতিক মুক্তি: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নারী ক্ষমতায়ন ইস্যুতে ওআইসি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি মেগা প্রকল্পে অপচয় রোধে উন্নত ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন

নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে আন্তরিকভাবে স্বাগত জানাতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এ “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬” শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি একজন মানুষকে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে।” তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব মোঃ মাহবুবুল আলম। তিনি বলেন, “বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা, প্রযুক্তি এবং গণমাধ্যমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক গবেষণা এবং দক্ষতা উন্নয়নের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের সমন্বয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক তৈরি হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; গবেষণা, উদ্ভাবন, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বাস্তব দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় টিকে থাকতে আজীবন শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট জনাব আশরাফুল হক চৌধুরী। তিনি বলেন, তিনি বলেন, “শিক্ষা ও শিল্পখাতের সমন্বয়ই দক্ষ মানবসম্পদ গঠনের অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু এবং সদস্য জনাব কামরুন নেহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী খান। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, “অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্বের মাধ্যমে দেশ ও বিশ্বের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়াম্যান জনাব শারমিন আকতার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102