শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা প্রেস ক্লাব নির্বাচন ২০২৬: প্রচারণায় মুখর সাংবাদিক অঙ্গন, জমে উঠেছে নির্বাচনী আমেজ মুন্সীগঞ্জে সমন্বিত প্রবীণ সেবাকেন্দ্র নির্মাণে অ্যাক্রো মেডিকেলের উদ্যোগ যুগ্ম সচিব পদে পদোন্নতি: জুলকার নায়নকে উত্তরা পাবলিক লাইব্রেরির অভিনন্দন ‘এটা ফুটবল নয়, দিনের আলোতে ডাকাতি’—মামদানি ছাত্রকল্যাণ পরিষদের মানবিক উদ্যোগ, মাখনায় ফ্রি ব্লাড গ্রুপিং সেবা সলঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের খামেনির শেষ বিদায়ে ইরানের মাশহাদে লাখো মানুষের ঢল আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সবকিছু দ্রুত ঘটবে: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কোন দিকে যাচ্ছে? পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে

মুন্সীগঞ্জে সমন্বিত প্রবীণ সেবাকেন্দ্র নির্মাণে অ্যাক্রো মেডিকেলের উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রকল্প এলাকা পরিদর্শনের মাধ্যমে এর পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 

দেশে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা সম্প্রসারণে মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির স্থাপত্য পরিকল্পনা, প্রকৌশল নকশা ও অবকাঠামোগত পরামর্শসেবা প্রদানের জন্য বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রকল্প এলাকা পরিদর্শনের মাধ্যমে এর পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

অ্যাক্রো মেডিকেল জানায়, প্রকল্পটি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওপাড়া ইউনিয়নে কোম্পানির নিজস্ব প্রায় ১৫০ শতক (১ দশমিক ৫ একর) জমির ওপর নির্মিত হবে। এতে প্রবীণদের জন্য ১১০টি বিশেষভাবে পরিকল্পিত আবাসিক কক্ষ থাকবে। পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার, সহায়ক আবাসন (অ্যাসিস্টেড লিভিং), দীর্ঘমেয়াদি নার্সিং সেবা এবং পুনর্বাসনের সুবিধা রাখা হবে।

এ ছাড়া ২৪ ঘণ্টা নার্সিং ও কেয়ারগিভিং সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান, ফিজিওথেরাপি, ডিমেনশিয়া ও দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ওয়েলনেস কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের মাস্টারপ্ল্যানে ল্যান্ডস্কেপ গার্ডেন, হাঁটার পথ, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের স্থান, ডাইনিং সুবিধা, ক্যাফে এবং প্রবীণবান্ধব অবকাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন এই উদ্যোগটি ঢাকার আফতাবনগরে পরিচালিত অ্যাক্রো প্রবীণ নিবাস-এর সম্প্রসারণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম বৃহৎ সমন্বিত সিনিয়র লিভিং ও প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, গড় আয়ু বৃদ্ধি, দ্রুত নগরায়ণ, কর্মসংস্থানের কারণে দেশ-বিদেশে স্থানান্তর এবং একক পরিবারের সংখ্যা বাড়ায় দেশে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি পরিচর্যা ও প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় নিয়েই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট প্রকল্পটির পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল পরামর্শসেবা দেবে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা অবকাঠামো, টেকসই প্রকৌশল এবং প্রবীণবান্ধব নকশা অনুসরণ করে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত অ্যাক্রো মেডিকেল লিমিটেড দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তোলা, যেখানে প্রবীণরা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন, মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং নিরাপদ ও সহায়ক পরিবেশে জীবনযাপন করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প বাংলাদেশে প্রবীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রকল্পটি সম্পন্ন হলে সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার, সহায়ক আবাসন এবং দীর্ঘমেয়াদি প্রবীণ পরিচর্যা সেবায় এটি দেশের স্বাস্থ্যখাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102