মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

এনসিপির জুলাই পদযাত্রার লক্ষ্য স্থানীয় নির্বাচন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করছে। উপজেলাভিত্তিক পদযাত্রা, সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কর্মসূচি ও কনসার্ট আয়োজনও থাকবে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা এবারের মূল লক্ষ্য। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। এ সময় জানানো হয়, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা করেছিল এনসিপি। এবারের কর্মসূচির লক্ষ্য গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি তোলা।

জানা গেছে, এনসিপি এবার স্থানীয় নির্বাচনে যে ১০০ উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেবে, সেসব এলাকায় এই পদযাত্রা কর্মসূচি করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিংসহ সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের দাম বৃদ্ধির প্রতিবাদও কর্মসূচিতে থাকবে।

কর্মসূচির অংশ হিসাবে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে আছে কৃষক সমাবেশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102