শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইরানের অধিনায়ক বললেন, আয়োজকরা চায় আমরা বাদ পড়ি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ঘটনায় দুই মামলা, দুলাভাই বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২ সময় চাহিয়া লজ্জা দিবেন না : স্পিকার হাফিজ উদ্দিন ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প বিশ্বকাপে এই মাইলফলকেও প্রথম ব্রাজিল কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

বিশ্বকাপে এই মাইলফলকেও প্রথম ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৭ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের পাশাপাশি সর্বাধিক গোলও করেছে।

এবারের বিশ্বকাপেও ব্রাজিল একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে। বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেলেসাওরা ৫০ ম্যাচে কোনো গোল হজম করেনি। অর্থাৎ দলটির গোলকিপারদের নামের পাশে মোট ৫০ বার ক্লিনশিট লেখা।

গত পরশু (২৫ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।

এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে ম্যাচের সংখ্যায় গোল না খাওয়ার ‘হাফ সেঞ্চুরি’ করে সেলেসাওরা।
ব্রাজিলের পরেই আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জার্মানরা ৪১ ম্যাচে কোনো গোল খায়নি। ৩৭ ম্যাচে নিজেদের জাল সুরক্ষিত রেখে তিনে আছে ইংল্যান্ড।

টানা তিনবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারা ইতালি আছে চারে। তারা প্রতিপক্ষকে গোল করতে দেয়নি ৩২ ম্যাচে।
ব্রাজিলের গোলকিপারদের মধ্যে সবচেয়ে বেশি ৮টি করে ম্যাচে গোল খাননি ১৯৭০ ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল। বর্তমান গোলকিপার আলিসন বেকার ৭ ম্যাচে ব্রাজিলের জাল সুরক্ষিত রেখেছেন।

আগামী সোমবার (২৯ জুন) রাতে রাউন্ড অব ৩২-পর্বের ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

এই ম্যাচে জাপানকে গোল করতে না দিলেই লিয়াও এবং তাফারেলকে স্পর্শ করবেন আলিসন।
বিশ্বকাপে ব্রাজিলের পরিসংখ্যান
ম্যাচ : ১১৭
জয় : ৭৮
ড্র : ২০
হার : ১৯
মোট গোল : ২৪৪
মোট ক্লিনশিট : ৫০

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট

ব্রাজিল ⚽ ৫০ ম্যাচ
জার্মানি ⚽ ৪১ ম্যাচ
ইংল্যান্ড ⚽ ৩৭ ম্যাচ
ইতালি ⚽ ৩২ ম্যাচ

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102