বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বাসায় ডেকে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গাজীপুর মহানগরের কোনাবাড়ী সেলিমনগর এলাকার বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুরবান আলী নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোগদাহ কলোনি এলাকার হোসেন আলীর ছেলে কুরবান আলী (৫০)। তিনি কোনাবাড়ী এলাকায় থেকে অটোরিকশা চালান।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকে ওই শিশু। দুপুরে পাশের বাসার ভাড়াটিয়া কুরবান আলী শিশুটিকে তার বাসায় ডেকে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির দাদি তাকে ডাকচিৎকার করে খুঁজতে ছিল। এ সময় তার কণ্ঠ পেয়ে শিশুটি ওই বাসার ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে তার দাদি ও আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশাচালক কুরবান আলীকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে অভিযুক্ত কুরবান আলীকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102