সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মাঠ ও মাঠের বাইরের চাপ সামলে বিশ্বকাপে নিজেদের শুরুটা রাঙাতে পারেনি যুদ্ধবিধ্বস্ত ইরান। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজাহ জাস্ট। এর বিপরীতে ইরানের হয়ে গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

এদিন ৩২ মিনিটে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোল করা পরই দর্শকের দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন তিনি।

এদিকে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটির সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে, যারা দেশটির বর্তমান শাসনকাঠামোর বিরোধী। একটি অংশ খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দুয়োও দেয়।

বিক্ষোভকারীদের ইঙ্গিত করে রেজাইয়ান বলেন, ‘আমরা এখান ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে (ইরানি দর্শক) কোনো সমস্যা থাকে, সেটা আমাদের ভেতরের ব্যাপার।’

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন এবং যুদ্ধ পরিস্থিতির অবসানের মাত্র কয়েক ঘণ্টা পর মাঠে নামে ইরান। ম্যাচ শুরুর মাত্র ৩৬ ঘণ্টা আগে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়। ম্যাচ শেষে তাদের আবার মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে যেতে বলেছে ফিফা। তবে মাঠের খেলায় তার প্রভাব পড়তে দেননি ইরানি ফুটবলাররা। লস অ্যাঞ্জেলসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102