রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার তাগিদ দিলেন ভূমি মন্ত্রী ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত, দাবি ট্রাম্পের সরকারী কর্মচারীদের কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার বারবার আত্মসমর্পণের আবেদন করে প্রত্যাহার রেস্টুরেন্ট মালিকের

মণিরামপুরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে যশোরের মণিরামপুরে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৪ জুন) পৌর শহরের শংসপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে মণিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

 উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার, সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক, সংগীতশিল্পী বাপন হালদার, বিকাশ চৌধুরী, নূপুর মল্লিক, রাখী দেবনাথ,  দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  অধ্যাপক বাবুল আকতার উপস্থিত।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা  শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার  সহসভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদিউজ্জামান, যুগ্ম সম্পাদক প্রবীর সরকারসহ  অন্য সদস্যরা।

আলোচনাসভার প্রধান আলোচক কেশবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার বলেন, শিশু-কিশোরদের  স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড পরিহার, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ করে, বর্তমানে হাম, মৌসুমি রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

​বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার  উপদেষ্টা ও  দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  অধ্যাপক বাবুল আকতার বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সব সময় পাশে থাকবে।’


সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সংগীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক বলেন,  ‘বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি।

তিনি বলেন, এই স্বাস্থ্য  সচেতনতাসভা শিশু-কিশোরদের   দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।বসুন্ধরা শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান  বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, সচেতনতাই সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ। আজকের এই আলোচনাসভা থেকে প্রাপ্ত জ্ঞান ও পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে তোমরা সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।

আলোচনা শেষে শিশু-কিশোররা  স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102