রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত, দাবি ট্রাম্পের সরকারী কর্মচারীদের কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার বারবার আত্মসমর্পণের আবেদন করে প্রত্যাহার রেস্টুরেন্ট মালিকের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার চলছে শ্রমিকদের কর্মবিরতি, পণ্য ওঠানো-নামানো বন্ধ আইনি জটিলতায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে : শিক্ষামন্ত্রী ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

নতুন চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করবে, দাবি ট্রাম্পের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

ইরানের সঙ্গে প্রস্তাবিত নতুন চুক্তি তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ রুদ্ধ করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে এই চুক্তি ২০১৫ সালের পরমাণু চুক্তির সম্পূর্ণ বিপরীত বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘ওবামার চুক্তি ছিল ইরানের জন্য পরমাণু অস্ত্র পাওয়ার একটি সহজ ও মসৃণ পথ। আমার চুক্তি ঠিক তার উল্টো।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তির আওতায় ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। অথচ ওবামা প্রশাসন ইরানকে শত শত বিলিয়ন ডলার দিয়েছিল।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনাধীন এই সমঝোতা মূলত ‘শর্ত মানলে সুবিধা’—এই নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠছে। তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ইরান কোনো অর্থনৈতিক সুবিধা পাবে না।

কর্মকর্তারা আরও বলেন, ভবিষ্যতে ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক বা অন্যান্য সুবিধা দেওয়া হলে তা চুক্তির শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়টি যাচাই করার পরই দেওয়া হবে।

প্রসঙ্গত,  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার (১৪ জুন) চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই চুক্তি স্বাক্ষরের এই সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ হয়ে যাবে।

দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে।

ট্রাম্পের মন্তব্যের আগে শনিবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অবশ্য চুক্তি স্বাক্ষরের সময়সূচি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাননি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102