সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ঘানার তারকা মিডফিল্ডারকে কেন ঢুকতে দিল না কানাডা?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপে ভক্তদের ঢোলের বাড়ি পড়ার আগেই বড় ধাক্কা খেল ঘানাশিবির। আইনি জটিলতার কারণে কানাডায় প্রবেশাধিকার পাননি দলটির তারকা মিডফিল্ডার টমাস পার্টে।ফলে আগামী বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ব্ল্যাক স্টারদের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে মাঠে নামতে পারছেন না ৩২ বছর বয়সী এই সাবেক আর্সেনাল তারকা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফিফা জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে টমাস পার্টে যুক্তরাষ্ট্রের বস্টনে ঘানার বেসক্যাম্প থেকে কানাডা ভ্রমণ করতে পারবেন না। আগামী ১৭ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য তার করা ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডিয়ান সরকার।

তবে ভিসা বা অভিবাসন প্রক্রিয়ায় তাদের কোনো হাত নেই বলেও স্পষ্ট জানিয়েছে ফিফা।যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডা। কিন্তু পার্টের ওপর থাকা গুরুতর ফৌজদারি মামলার কারণেই তাকে দেশে ঢোকার অনুমতি দেয়নি কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি)।ইংলিশ ক্লাব আর্সেনালে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে।

দেশটির ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডিয়ানদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ব্যক্তির প্রোফাইল বা টুর্নামেন্টে তার ভূমিকা কী, তা বিবেচনা না করে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তাকে প্রবেশাধিকার দেওয়া হয় না।’

গ্রুপ ‘এল’-এ ঘানার বাকি দুটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২৩ জুন বস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পার্টের খেলতে কোনো বাধা নেই। দেশের হয়ে ৫৮ ম্যাচে ১৬ গোল করা এই অভিজ্ঞ তারকার প্রথম ম্যাচে অনুপস্থিতি নিশ্চিতভাবেই পোড়াবে ঘানাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102