রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬

দীপিকার শৃঙ্খলা দেখে শিখেছি : কঙ্গনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ শনিবার (১৩ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবি মুক্তির আবহেই বিনোদন দুনিয়ায় নিজের শুরুর দিনগুলোর লড়াই এবং সমসাময়িক তারকা, বিশেষ করে দীপিকা পাডুকোনের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কঙ্গনা।

একই সঙ্গে বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে থাকা নেতিবাচকতা, ঈর্ষা ও নিরাপত্তাহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন তিনি। 

ইন্ডাস্ট্রিতে নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে কঙ্গনা ‘এন্টারটেইনমেন্ট লাইভ’-কে বলেন, ‘আমি যখন বাড়ি থেকে পালিয়ে মুম্বাই এসেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ১৫-১৬ বছর। পাহাড়ি অঞ্চলের মেয়ে হওয়ায় আমি তখন ভালো করে অর্থপূর্ণ বাক্যও গুছিয়ে বলতে পারতাম না। আমি চারপাশের মানুষকে দেখেই সবকিছু শিখেছি।

 

নতুনদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘আজকের তরুণ প্রজন্মের মধ্যে আমি প্রচুর নেতিবাচকতা, ঈর্ষা ও বিদ্বেষ দেখি। এই মানসিকতা অত্যন্ত বিষাক্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাডুকোনের ‘৮ ঘণ্টা কর্মদিবস’-এর দাবিকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, ‘দীপিকা এখন একজন মা, তার একটি পরিবার আছে। একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে এই দাবি করার যোগ্যতা তিনি অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102