বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

হারবারিয়া কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১১ জুন) এ হামলার ঘটনা ঘটে।

সাব্বির আলম জানান, বৃহস্পতিবার দুপুরে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত  কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। এতে সেখানে দায়িত্বরত কয়েকজন সদস্য আহত হন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের  আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাব্বির আলম বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে ওই  এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়।
ফলে বনদস্যুদের কাছে অস্ত্র, রসদ, লজিস্টিক সহায়তা ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ বাধাগ্রস্ত হয়। এতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না।মিডিয়া কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী কিছু অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনায় ওই স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা চালাচ্ছে।

 মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা কিংবা কুচক্রী মহলের ষড়যন্ত্র কোস্ট গার্ডের চলমান অভিযানিক কার্যক্রম ব্যাহত করতে পারবে না। এ ব্যাপারে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102