বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের বাজেটে কৃষক কার্ডের জন্য থাকছে ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ ডেথ রেফারেন্সের শুনানি রবিবার, বিশেষ আইনজীবী প্যানেল গঠন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ মাথাপিছু আয় ছাড়াল ৩ হাজার মার্কিন ডলার, জিডিপি ৫০০ বিলিয়ন ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা।

তবে সেখানে বুধবারের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন নেইমার।গত মাসে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশির চোটে পড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার মাংসপেশি দ্বিতীয় মাত্রায় (সেকেন্ড ডিগ্রি) ছিঁড়ে গেছে। বর্তমানে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

নেইমারের মতো প্রধান অস্ত্রকে ছাড়াই বিশ্বকাপ শুরু করতে হচ্ছে, তবে এতে আশাহত হচ্ছেন না দেশটির সাবেক তারকারা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য জিনহোর মতে, বর্তমান দলটির শিরোপা উঁচিয়ে ধরার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে।

এক সাক্ষাৎকারে জিনহো বলেন, ‘ব্রাজিলকে হয়তো এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট বলা যাবে না।

তবে এই স্কোয়াডে এমন কিছু চমৎকার ফুটবলার আছে, যারা একসঙ্গে জ্বলে উঠলে দারুণ কিছু করা সম্ভব। আমার বিশ্বাস, এবার ব্রাজিলের ভালো সুযোগ রয়েছে।’ 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102