মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে মারল মাদক কারবারিরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নোয়াখালীর সেনবাগে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

নিহত ফাহিম পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহানের ছেলে। সে স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। ফাহিম সেনবাগে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
একপর্যায়ে বাড়ির লোকজনও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার চেষ্টা করেন।এ সময় অন্ধকারে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাত এবং মাদক ব্যবসায়ী হারুনসহ অন্তত ৫ জন আহত হয়। এর মধ্যে ফাহিম,  শাকিব ও রিফাতকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হারুনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।সেনবাগ থানার ডিউটি অফিসার শিমুল স্কুল ছাত্র ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের হামলায় ওই ছাত্র নিহত হয়েছে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে সেনবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হারুন নামে একজনকে আটক করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102