বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবেলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এই সকল অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এর নিকট হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে ব‍্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও
এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেড এর নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102