চীনের ইউনান প্রদেশের উদ্দেশে ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল এর নেতৃত্বাধীন সংসদীয় দল আজ চাইনিজ ইষ্টার্ণ এয়ারলাইনস যোগে বেলা ২ টার ফ্লাইটে চীনের ইউনানের কুনমিং এর উদ্দেশে যাত্রা করছে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা এমপি।
প্রতিনিধিদলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান ঢাকাস্থ চায়নার রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
চীনের ইউনান প্রদেশের গভর্নর এর আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বানিজ্য প্যাভিলয়ন অংশ নিবে। বাংলাদেশের বানিজ্য মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বানিজ্য মেলা উদ্বোধন করবেন।
এছাড়া ২ দিনব্যাপী কুনমিং এ ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক এর সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।
সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির সাথে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিবেন ডেপুটি স্পীকার।
আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফিরে আসবে।