রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ছবি ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের পর শনিবার (দ্বিতীয় দিন) আয় কিছুটা কমলেও, রবিবার (তৃতীয় দিন) ছবিটির ব্যবসা এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়। আর সোমবার বা চতুর্থ দিনেও ছবিটির এই সাফল্য বজায় রয়েছে।ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বজুড়ে ‘পেড্ডি’ প্রথম তিন দিনেই ১৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।

তবে ছবিটির নির্মাতারা দাবি করেছেন, বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির আয়ের এই গতি দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।তেলুগু রাজ্যগুলোতে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবিটিকে ২০২৬ সালের অন্যতম বড় তেলুগু হিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাম চরণের সাথে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102