সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই কচুয়ায় ২ মাস ১৪ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিতের দাবি ইসরাইলের গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে মানববন্ধন জয়পুরহাটে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, প্রার্থীসহ আহত ৯ গাইবান্ধায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ২ নারী হরমুজে তেলের ট্যাংকারে আগুন, নিরাপদ আছেন নাবিকরা প্রাথমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীকে ইউনিফর্ম-জুতা-ব্যাগ দেবে সরকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, ০২ জুন ২০২৬:
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি “অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল” গঠন করা হয়েছে। আজ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com এই দুটি ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। ইমেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে।

ব্রিফিংয়ে মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশি ৩০ জন যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণের দায়ে অভিযুক্ত ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতিমধ্যে প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী সুযোগ-সুবিধা সম্বলিত “প্রবাসী কার্ড” প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সিযুক্ত পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।

মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না।

সংবাদ ব্রিফিংকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102