২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচিত নতুন সরকারের এটিই প্রথম বাজেট।অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল। যা তার পূর্ববর্তী অর্থবছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কম ছিল।বাজেটের ব্যয়ের পরিমাণ বৃদ্ধার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। যার প্রভাব
বাজেটে পড়ছে।এ ছাড়া ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ আছেই। এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। যার ফলে বড় হচ্ছে বাজেট।আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে।বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হবে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।







